হোয়াটসঅ্যাপ ওয়েব ভার্সনে ভয়েস এবং ভিডিও কলিংয়ের সুবিধা

৭ ডিসেম্বর, ২০২০ ১৫:০২  
হোয়াপসঅ্যাপ ওয়েব ভার্সন বা ডেস্কটপ অ্যাপে মোবাইল অ্যাপের মত সকল ফিচার নেই। ফলে ইউজারদের কিছুটা হলেও অস্বস্তিতে পড়তে হয়। তবে আর চিন্তার কোনো কারণ নেই। খুব শীঘ্রই হোয়াটসঅ্যাপ ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য ভয়েস এবং ভিডিও কলিংয়ের সুবিধা চালু হতে চলছে। সম্প্রতি, অ্যালেক্স হার্ন নামের এক মার্কিনি টেকনোলজি এডিটর, টুইটারে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। ওই স্ক্রিনশটে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশনে ভয়েস এবং ভিডিও কলের জন্য দুটি নতুন বাটন দেখতে পাওয়া যাচ্ছে। তবে দুটি বাটনেই ‘বিটা’ ট্যাগ রয়েছে, যার মানে হোয়াটসঅ্যাপ এই নতুন ফিচারটি নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা করছে। তাই হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ্লিকেশনের স্টেবল বা সাধারণ ইউজারদের ভয়েস এবং ভিডিও কলিংয়ের সুবিধা উপভোগ করতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ওয়েবেটাইনফো এর মতে, আগামী সপ্তাহ হতে হোয়াটসঅ্যাপ ওয়েবের বিটা ইউজাররা ভয়েস এবং ভিডিও কলের সুবিধা পেতে পারেন। তবে স্টেবল ভার্সনে কবে এই আপডেট আসবে সেবিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।